রোজদিন ডেস্ক : দেশের আকাশে নতুন বিমান সংস্থা শাঁখ আগামী বছরে যাত্রা শুরু করবে। প্রাথমিকভাবে আন্তরাজ্য উড়ান চালাবে এই সংস্থা। দশক শেষের আগে আন্তর্জাতিক ক্ষেত্রে উড়ান চালুর পরিকল্পনা আছে এই সংস্থার।
বুলগেরিয়া থেকে পাঁচটি বিমান কিনে উড়ান চালু করবে সংস্থা। নতুন বছরের ফেব্রুয়ারি মাস থেকে তা আকাশে উড়বে বলে সংস্থার এম ডি শ্রাবণ কুমার বিশ্বকর্মার আশা। প্রথমে উত্তরপ্রদেশ থেকে তা চালুর কথা আছে। লক্ষ্ণৌ থেকে দিল্লি ও মুম্বাই উড়ান চালুর কথা ভাবছেন তাঁরা। ২০২৯ সালে তাঁরা আন্তর্জাতিক উড়ান যাত্রা শুরু করার আশা করছেন।
যাঁরা কখনও বিমানে চড়েননি, তাঁদের কথা মাথায় রেখে এই উড়ান চালুর কথা ভাবছেন কর্তৃপক্ষ। এর জন্য বিমান ভাড়া সাধারণ মানুষের নাগালের মধ্যেই রাখা হবে।
উল্লেখ্য, সম্প্রতি দেশব্যাপী ইন্ডিগোর উড়ান বিপর্যয়ের প্রেক্ষিতে নয়া বিমান সংস্থার ভাবনা চিন্তা শুরু হয়। প্রতিযোগিতায় থাকতে হলে এর প্রয়োজন বলে বিভিন্ন মহল মত প্রকাশ করেন।

Be the first to comment