মুন্ধওয়া জমি দুর্নীতি, তদন্তের দাবি শরদ পাওয়ারের

Spread the love

রোজদিন ডেস্ক : তাঁর ভাইপো অজিত পাওয়ারের পুত্র পার্থ-র পুনের জমি দুর্নীতিতে নাম জড়ালেও এই বিষয়ে তদন্তের দাবি করলেন এনসিপি (এসপি) নেতা শরদ পাওয়ার। আজ এই বিষয়ে তাঁর সাফ কথা, মহারাষ্ট্রর মুখ্যমন্ত্রী দেবেব্দ্র ফড়নবিস প্রকাশ্যেই এই জমি দুর্নীতিকে খুবই গুরুত্বপূর্ণ বলেছেন, এর পূর্ণাঙ্গ তদন্ত করে উনি প্রকৃত সত্য সামনে আনুন।
প্রবীণ রাজনীতিবিদ-এর বক্তব্য, প্রশাসন, রাজনীতি, পরিবার সবই আলাদা বিষয়। দুর্নীতি নিয়ে কোন আপস যে তাঁর না পসন্দ তা স্পষ্ট করে দেন তিনি।
উল্লেখ্য, পুনের মুন্ধওয়ায় প্রভাব খাটিয়ে ১৮০০ কোটি টাকা দামের ৪৩ একর সরকারি জমি মাত্র ৩০০ কোটি টাকায় বেসরকারি সংস্থাকে বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে। এই সংস্থার ৯৯% মালিকানাই অজিত পাওয়ার পুত্র পার্থ-র বলে অভিযোগ। যদিও এফআইআরে তাঁর নাম না থাকায় রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে।
শরদ কন্যা সুপ্রিয়া সুলে মন্তব্য করেছেন, পার্থ এই ধরনের কাজ করতে পারেন বলে তিনি মনে করেন না।
আজ কন্যার সম্পুর্ন বিপরীতে গিয়ে শরদ পাওয়ার জানিয়ে দেন, তিনি তা জানেন না। অভিযোগ যখন উঠেছে, তদন্ত হয়ে সত্য সামনে আসুক।
প্রসঙ্গত মহারাষ্ট্র র উপ মুখ্যমন্ত্রীর পুত্রর নাম এই বড় মাপের জমি দুর্নীতিতে জড়ানোয় রাজ্য রাজনীতিতে তোলপাড় উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*