রোজদিন ডেস্ক : রাজ্যে এসআইআর প্রক্রিয়ার উপর কঠোর নজরদারির উদ্দেশ্যে বিশেষ রোল অবজারভার নিয়োগ করল নির্বাচন কমিশন। প্রাক্তন আইএএস সুব্রত গুপ্তকে ওই পদে নিয়োগ করা হয়েছে। কমিশন সূত্রে খবর, রাজ্যে এসআইআর–এর তালিকা তৈরি হচ্ছে, তার প্রতিটি দফা বিশদভাবে খতিয়ে দেখার দায়িত্ব থাকছে এই রোল অবজার্ভারের ওপরেই। জানা গিয়েছে, এই স্পেশাল রোল অবজার্ভারের সঙ্গে থাকছেন আরও ১২ জন আইএএস অফিসারের একটি বিশেষ টিম। রাজ্যে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা, অভিযোগ যাচাই এবং সমস্ত তথ্য পুনরায় পরীক্ষা করার কাজেই মূলত তাঁদের নিয়োগ করা হয়েছে। এর ফলে খসড়া ভোটার তালিকা আরও নিখুঁত করা সম্ভব হবে।

Be the first to comment