সংগঠন শক্তিশালী করাই উচিত, দিগ্বিজয় সিং-এর পাশে শশি থারুর

Spread the love

রোজদিন ডেস্ক : আরএসএস, বিজেপির শক্তিশালী সংগঠনের প্রশংসা করে বিতর্কে জড়িয়েছিলেন কংগ্রেসের প্রবীণ নেতা দিগ্বিজয় সিং। নিজের বক্তব্য নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। এবার সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে তাঁর পাশে দাঁড়ালেন আর এক প্রবীণ নেতা শশী থারুরও। কংগ্রেসের ১৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তাঁরা দুজনই উপস্থিত ছিলেন। দিগ্বিজয় সিং-এর সঙ্গে তাঁর কি কথা হল প্রশ্নে শশী থারুর বলেন, তাঁরা বন্ধু। কথা বলাই স্বাভাবিক। সংগঠনকে শক্তিশালী তো করাই উচিত, এই নিয়ে কোনও প্রশ্নের অবকাশ নেই।
দলের প্রতিষ্ঠা দিবস খুবই গুরুত্বপূর্ণ জানিয়ে শশী থারুর বলেন, এই দিনে তাঁরা ইতিহাস ও কংগ্রেসের অবদানকে ফিরে দেখেন।
অন্যদিকে বিজেপি, আরএসএসের সাংগঠনিক শক্তির প্রশংসা করে বিপাকে পড়া দিগ্বিজয় সিং গতকালই এর ব্যাখ্যা করেছেন।
বিজেপি এই নিয়ে কংগ্রেস ও রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ করেছে। দলের মুখপাত্র সি আর কেশবন সমাজ মাধ্যমে দিগ্বিজয় সিং-এর প্রসঙ্গ তুলে বলেন, রাহুল গান্ধী কি এই “সত্য বোমা”-র প্রতিক্রিয়া দেখানোর সাহস পাবেন? ওঁরা দলে পরিবারতন্ত্র ও একনায়কতন্ত্র কায়েম করেছেন বলে তিনি মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*