ছত্তিসগড়ে রবিনসন স্ট্রীটের ছায়া, মায়ের মৃতদেহের সঙ্গে ২০ দিন কাটালেন যুবক পুত্র

Spread the love

রোজদিন ডেস্ক : রবিনসন স্ট্রীটের ছায়া এবার সুদূর ছত্তিসগড়ে। রায়পুর থেকে সাড়ে তিনশো কিমি দূরের যশপুর জেলার কুনকুরির ঘটনা। আদিবাসী যুবক প্রবীন খালকো (২৫) কুড়ি দিন ধরে মায়ের মৃত দেহের সঙ্গে কাটিয়েছেন। যা নিয়ে বিস্মিত এলাকার মানুষ জন, পুলিশও। সূত্রের খবর, মা সাবিনা খালকোর (৬৫) সঙ্গে ভাড়া বাড়িতে থাকেন পুত্র প্রবীন। তিনি একটি ক্যুরিয়ার সংস্থায় কাজ করেন।
বাড়ির মালিক তাঁদের ঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘর থেকে সাবিনা খালকোর বিকৃত দেহ উদ্ধার করে। তাঁর বিছানার পাশে বেশ কিছু চিকিৎসার কাগজপত্র মিলেছে। তিনি শয্যাশায়ী ছিলেন। পুলিশের অনুমান, পুত্র প্রবীন মানসিকভাবে সুস্থ নয়। হত ৬ ডিসেম্বর মায়ের মৃত্যুর পর তিনি কাউকে কিছু জানাননি। সম্ভবত মানসিক অবসাদে তাঁর আত্মহত্যার প্রবণতাও আছে। তাঁদের আর কোন আত্মীয় আছেন কিনা পুলিশ খতিয়ে দেখছে।
উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে কলকাতার রবিনসন স্ট্রীটে যুবক পার্থ দে তাঁর দিদির মৃত্যুর পর মৃতদেহ বাড়িতেই রেখে দিয়েছিলেন। যা নিয়ে রীতিমত চাঞ্চল্য দেখা দিয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*