দিঘা জগন্নাথ মন্দিরে দর্শনার্থীদের সংখ্যা এক কোটি ছাড়ালো

Spread the love

রোজদিন ডেস্ক : মাত্র এক বছর ও হয়নি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মস্তিষ্কপ্রসূত দিঘার জগন্নাথ মন্দিরের দর্শনার্থীদের সংখ্যা এক কোটি ছাড়ালো। এতে উল্লসিত মন্দির কর্তৃপক্ষ, রাজ্য সরকারও। বছর শেষে পর্যটকের ঢল নেমেছে সমুদ্রপারের দিঘায়। সঙ্গে চলছে মন্দির দর্শনও। সূত্রের খবর, আজ এই মন্দিরের দর্শনার্থীর সংখ্যা এক কোটি ছাড়িয়েছে।
কোটিতম দর্শনার্থী হিসাবে চিহ্নিত হয়েছে বালিকা কাকলি জানা। বাবা, মা, ভাই-এর সঙ্গে মন্দির দর্শনে গিয়ে এক নতুন অভিজ্ঞতা হল তার। মন্দির কর্তৃপক্ষ ছোট্ট কাকলি-সহ তার পরিবারকে সংবর্ধনা দেন। এতে রীতিমত আপ্লুত তাঁরা সবাই। কাকলির বাবা সুরজিৎ জানা এই ঘটনায় অভিভূত। বলেন, মন্দির দর্শনে এসে এমন বিরল মুহূর্তের সাক্ষী হবেন, তাঁরা ভাবেননি। অত্যন্ত ভক্তির সঙ্গে তাঁরা জগন্নাথদেবের মহাপ্রসাদ, মালা ও স্মারক উপহার গ্রহণ করেন।
উল্লেখ্য, দিঘার সমুদ্র সৈকতে এই অপরূপ জগন্নাথ মন্দিরের খ্যাতি দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। দেশ-বিদেশের পর্যটন প্রিয় মানুষ এখানে আসছেন।
মন্দিরের প্রধান পুরোহিত রাধারমণ দাস মন্দির স্থাপনে মুখ্যমন্ত্রীর দূরদর্শিতার উচ্ছ্বসিত প্রশংসা করেন। এই মন্দির-কে তিনি আন্তর্জাতিক বৈষ্ণব সংস্কৃতির মিলনক্ষেত্র বলে মনে করেন।
সূত্রের খবর, ইতিমধ্যেই এই মন্দির স্বনির্ভর হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*