রোজদিন ডেস্ক : আদালতের নির্দেশ সত্বেও কেন্দ্র বাংলাদেশ থেকে সোনালি খাতুন ও অন্যদের ফেরানোর কোন উদ্যোগই নিচ্ছে না। তৃণমূল কংগ্রেস সাংসদ সামিরুল ইসলাম এই সব নিয়ে বিজেপিকে বাংলা বিরোধী জমিদার বলে তোপ দাগেন।
কলকাতা উচ্চ আদালত তাঁদের ফেরানোর যে সময়সীমা নির্ধারণ করেছিল, আজই তার শেষ দিন বলে জানা যায়।
অথচ এই বিষয়ে কেন্দ্রর কোন হেলদোল নেই বলে সামিরুল ইসলাম অভিযোগ করেন।
গত সেপ্টেম্বর মাসে কোনও নিয়মের তোয়াক্কা না করে দিল্লি পুলিশ অন্তঃসত্ত্বা সোনালি খাতুন, তাঁর স্বামী, সন্তান ও আর ও এক মহিলা, তার শিশুদের রাতারাতি বাংলাদেশে পাঠিয়ে দেয়। আদতে বীরভূমের বাসিন্দা সোনালি খাতুনদের এই ভাবে পাঠিয়ে দেওয়ার তীব্র প্রতিবাদ হয় রাজ্যে। হত দরিদ্র এই পরিবারের আর্জিতে সাড়া দিয়ে কলকাতা উচ্চ আদালত কেন্দ্রকে সোনালি খাতুনদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে নির্দেশ দেয়। কিন্ত এখন অবধি তার কোন উদ্যোগ লক্ষ্য করা যায়নি বলে তৃণমূল কংগ্রেস এর অভিযোগ।

Be the first to comment