এসএসকেএম হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি, অভিযুক্ত হাসপাতালেরই কর্মী

Spread the love

রোজদি ডেস্ক : এবার খোদ রাজ্যের পয়লা নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমের ভিতরেই ১৪ বছরের এক নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগ। শৌচাগারের ভিতর নাবালিকাকে যৌন হেনস্থা করা হয় বলেই অভিযোগ। অভিযুক্ত হাসপাতালেরই এক কর্মী। অভিযোগ পেতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। বুধবার রাতের ঘটনায় শুরু হয়েছে তদন্ত। হাসপাতাল সূত্রে খবর, অভিযুক্ত বর্তমানে এনআরএস হাসপাতালের অস্থায়ী কর্মী। আগে এসএসকেএমে ছিল। বুধবার ওই নাবালিকা পরিবারের সঙ্গে এসএসকেএম হাসপাতালে আসে। তাঁরা টিকিটের লাইনে থাকাকালীন অভিযুক্ত এসে বলে, সে টিকিটের ব্যবস্থা করে দেবে, লাইন দিতে হবে না। এরপরই সে নাবালিকাকে সঙ্গে করে পাশের একটি শৌচাগারে যায়। সেখানেই জোর করে তাঁকে যৌন হেনস্তা করে। ঘটনার পরই নাবালিকা অভিযুক্তের নামে থানায় অভিযোগ দায়ের করে। ভবানীপুর থানার পুলিশ এরপর ধাপা থেকে তাকে গ্রেফতার করে। এখন প্রশ্ন, এনআরএসের কর্মী এসএসকেএম হাসপাতালে ওয়ার্ড বয়ের পোশাক পরে কী করছিলেন? আরজি করের পর ফের আরও এক সরকারি হাসপাতালের ভিতর শ্লীলতাহানির অভিযোগ ওঠায় বেশ অস্বস্তিতে প্রশাসন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*