রোজদিন ডেস্ক : আজ বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘজীবন ও মঙ্গল কামনা করেন বোনেরা। এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় রাজ্যবাসীকে ভ্রাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে নিজের লেখা, সুর করা ঐতিহ্যের গাওয়া ভাইফোঁটার একটি গানও সকলের সঙ্গে শেয়ার করে নেন মুখ্যমন্ত্রী। এদিন একই সঙ্গে প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় প্রয়াণদিবস। প্রয়াত সাহিত্যিককেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি প্রয়াত সাহিত্যিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেন।

Be the first to comment