রোজদিন ডেস্ক : বেঙ্গালুরুতে বাড়িতে প্রবেশ করে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য দেখা দিয়েছে। নির্যাতিতা কলকাতার বলে স্থানীয় সূত্রের খবর৷ তিনি বেঙ্গালুরুতে বাড়ি ভাড়া নিয়ে থাকেন। গত মঙ্গলবার রাতে এই ঘটনা হয়। ওই দিন রাতে দুষ্কৃতিরা তাঁর বাড়িতে প্রবেশ করে লুটপাট করে। তারপর অন্য একটি ঘরে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে। পাঁচ দুষ্কৃতি এতে জড়িত বলে প্রকাশ। তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। বাকিদের খোঁজ চলছে। এই ঘটনায় বেঙ্গালুরুর মত বহুজাতিক শহরে চাঞ্চল্য দেখা দেয়। কাজের সূত্রে অন্য রাজ্যের বহু মহিলাই ওখানে থাকেন। এই ঘটনায় শহরের নিরাপত্তা প্রশ্নের মুখে।
পুলিশ সূত্রে প্রকাশ, দুষ্কৃতিরা নির্যাতিতার দুটি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার টাকাও লুট করে। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে ও শারীরিক পরীক্ষার জন্য পাঠিয়েছে।
অপরাধীদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক দুজনের খোঁজ চলছে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।

Be the first to comment