আরও ১২

Spread the love
  1. আজ ভাতৃদ্বিতীয়া। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘজীবন ও মঙ্গল কামনা করেন বোনেরা। এই এদিন সোশ্যাল মিডিয়ায় রাজ্যবাসীকে ভ্রাতৃদ্বিতীয়া শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে নিজের লেখা, সুর করা ঐতিহ্যের গাওয়া ভাইফোঁটার একটি গানও সকলের সঙ্গে শেয়ার করে নেন মুখ্যমন্ত্রী।
  2. এবার খোদ রাজধানী দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারাল বিহারের চার কুখ্যাত দুষ্কৃতী। বৃহস্পতিবার কাকভোরে রোহিনীতে গুলির লড়াইয়ে নিহতদের মধ্যে রঞ্জন পাঠক (২৫) কে বহুদিন ধরেই খুঁজছিল পুলিশ। মৃত চারজনের বিরুদ্ধেই একাধিক খুন-সহ বিভিন্ন গুরুতর অপরাধের অভিযোগ ছিল।
  3. ভাইফোঁটার সকালে শহরে আগুন। আমহার্স্ট স্ট্রিটের এক প্রিন্টিং প্রেসে এদিন আচমকাই আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা। দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে।
  4. এবার খোদ রাজ্যের পয়লা নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমের ভিতরে ১৪ বছরের এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ। শৌচাগারের ভিতর নাবালিকা রোগীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে হাসপাতালেরই এক কর্মীর বিরুদ্ধে। অভিযোগ পেতেই গ্রেফতার হয়েছে অভিযুক্ত। বুধবার রাতের ঘটনা।
  5. অসমের রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ। তীব্রতা এতটাই ছিল যে রেললাইনের একাংশ বিস্ফোরণে উড়ে যায়। কোকড়াঝাড় ও শালকাঠি স্টেশনের মধ্যেএই বিস্ফোরণ ঘটেছে। তবে এখনও পর্যন্ত কোনও সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।
  6. স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে মাস্তানি। পাথর মেরে নার্সের মাথা ফাটাল মদ্যপ ব্যক্তি।
    তারপরই হঠাৎ পাথর নিয়ে হামলা চালায় অভিযুক্ত। নার্সিং স্টাফের মাথায় আঘাত করে বলে অভিযোগ। স্থানীয়রা ওই যুবককে ধরে ফেলেন। পরে পুলিশ অভিযুক্তকে আটক করে। আহত মহিলাকে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বীরভূমের মহম্মদবাজারের ঘটনা।
  7. বুনো হাতির হামলা। মৃত্যু হল তিনজনের। জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন মাদারিহাট এলাকায় এই ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে এক শিশু ও দুই মহিলা-সহ তিনজনের।
  8. আজ ভাইফোঁটায় কম চলবে মেট্রো। ব্লু লাইন ও গ্রিন লাইনে ট্রেন চলবে সীমিত সংখ্যায়। তবে ইয়েলো, অরেঞ্জ ও পার্পল লাইনে পরিষেবা থাকবে স্বাভাবিক।
  9. বেঙ্গালুরুতে ঘরে ঢুকে প্রথমে লুটপাট, তারপর অন্য ঘরে নিয়ে গিয়ে বাড়ির মহিলাকে গণধর্ষণ। অভিযুক্ত ৫ দুষ্কৃতী। তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মহিলা কলকাতার বাসিন্দা কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকতেন।
  10. বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে। আর এর জেরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে। মৎস্যজীবী ও পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।
  11. সন্ত্রাসবাদী সংগঠন জইশের মহিলা শাখা অনলাইন ট্রেনিং কোর্স শুরু করেছে। নাম তুফাত-আল-মুমিনাত। এই অনলাইন উদ্যোগে একদিকে যেমন মহিলাদের এই জঙ্গি সংগঠনে নিয়োগ করা হচ্ছে, তেমনই জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য় অর্থ সংগ্রহও করা হচ্ছে।
  12. ছট পুজোর মরশুমে ৪৮ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল উত্তর-পূর্ব সীমান্ত রেল। রেলের এই সিদ্ধান্ত নিয়ে তীব্র কটাক্ষ কংগ্রেসের। আলিপুরদুয়ার জংশনের ভিআইপি লাউন্জে সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দেবেন্দ্র সিং।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*