মনোজ পন্থের গ্রেফতারির দাবি উড়িয়ে সাফাই দিল রাজ্য

Spread the love

রোজদিন ডেস্ক : প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রীর প্রধান সচিব মনোজ পন্থকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের অভিযোগের জবাবে সাফাই দিল রাজ্য প্রশাসন। সরকারি তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এসআইআর নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের অনুমতি নিয়েই মনোজ পন্থ ওই বৈঠকে উপস্থিত ছিলেন।এসআইআর নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল৷ ডিজিপি, কলকাতার নগরপাল-সহ একাধিক শীর্ষকর্তারাও। এর আগে সোমবার এসআইআর নিয়ে হাইকোর্টের বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রধান সচিব মনোজ পন্থের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদার। তার অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে তিনি বৈঠকে ছিলেন। তাই তাঁর দাবি মনোজ পন্থের বিরুদ্ধে এফআইআর করতে হবে এবং গ্রেফতার করতে হবে।সুকান্ত মজুমদারের অভিযোগের উত্তরে রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমতি নিয়ে মনোজ পন্থ ওই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত এসআইআর সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, সিইও মনোজ কুমার আগরওয়াল সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর প্রধান সচিব মনোজ পন্থ। যার উপস্থিতি নিয়েই উঠেছে প্রশ্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*