সুস্মিতা রায় :
তাঁরা পরিচারিকা নয়, একজন জীবন সঙ্গীকে বিয়ে করছেন। সংসারে রান্না সহ সবরকম গৃহস্থালির কাজে স্বামীদেরও অংশ নিতে বললো শীর্ষ আদালত।
শুক্রবার বিচারপতি বিক্রম নাথ ও বিচার পতি সন্দীপ মেহতার বেঞ্চ এই মন্তব্য করেন।
কর্ণাটকের এক শিক্ষক দম্পত্তির বিবাহ বিচ্ছেদ মামলার শুনানিতে দুই বিচারপতির এই পর্যবেক্ষণ কার্যত ব্যতিক্রমী বলে অভিজ্ঞ মহল মনে করেন।
স্ত্রী রান্না করেন না, এই ধূয়ো তুলে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন স্বামী। যা খারিজ করে উচ্চ আদালত।
বিচারপতি বিক্রম নাথ বলেন, এখন স্বামীদেরও রান্না, পোশাক কাচা সহ গৃহস্থালির সব কাজেই অংশ নেওয়া উচিত।
বিচারপতি সন্দীপ মেহতার মন্তব্য, এটা মনে রাখা দরকার তাঁরা জীবন সঙ্গীকে বিয়ে করছেন, পরিচারিকাকে নয়।
এই ব্যতিক্রমী পর্যবেক্ষণকে বহু মহিলা স্বাগত জানিয়েছেন।
উল্লেখ্য, পশ্চিমি দুনিয়ায় দম্পতি এক সঙ্গে বাড়ির সব কাজ করলেও এই দেশে তা এখনও বেশির ভাগ ক্ষেত্রে নিন্দিতই হয়। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকলেও তা খুবই কম।

Be the first to comment