আরাবল্লি নিয়ে স্থগিতাদেশ শীর্ষ আদালতের

Spread the love

রোজদিন ডেস্ক : আরাবল্লি নিয়ে নিজেদের আগের রায়েই স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। আজ শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জে কে মাহেশ্বরী ও বিচারপতি অগস্টিন জর্জ মাসির অবসরকালীন বেঞ্চ এই রায় দেন। এর আগে নভেম্বর মাসে আরাবল্লি নিয়ে কেন্দ্রীয় সরকারের সংজ্ঞা মেনে শীর্ষ আদালত যে রায় দিয়েছিল, এবার উল্লেখযোগ্য ভাবে সেই রায়ের ওপরই স্থগিতাদেশ দিলেন তাঁরা। এই ছাড়া আরাবল্লির নতুন সংজ্ঞায় কি প্রভাব পড়বে তা খতিয়ে দেখতে একটি নতুন বিশেষজ্ঞ কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রী ভূপেন্দ্র যাদব সর্বোচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন। এই বিষয়ে তাঁরা সবরকম সহযোগিতা করবেন বলে তিনি জানান।
প্রধান বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বের বেঞ্চের পর্যবেক্ষণ, আরাবল্লি নিয়ে আগের রায়ের ওপর স্থগিতাদেশ দেওয়া দরকার। এর পাশে আগের বিশেষজ্ঞ কমিটির ওপরও স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত। এই বিষয়ে বেশ কয়েকটি ব্যাপারে ব্যাখ্যা প্রয়োজন। কেন্দ্রীয় সরকার ও চারটি রাজ্যকে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত। আগামী ২১ জানুয়ারি ফের এই বিষয়ে শুনানি হবে।
উল্লেখ্য, আরাবল্লিতে খনন নিয়ে পরিবেশবিদরা তীব্র আপত্তি জানান। কংগ্রেস এই নিয়ে আন্দোলনও করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*