মধ্য কলকাতার গেস্ট হাউসে প্রেমিকাকে ছুরির কোপ, ধৃত প্রেমিক

Spread the love

রোজদিন ডেস্ক : মধ্য কলকাতার বি বি গাঙ্গুলি স্ট্রীটে এক গেস্ট হাউসে প্রেমিকাকে ছুরির কোপ মারার ঘটনায় উত্তেজনা দেখা দেয়। পুলিশ সুত্রে প্রকাশ, রবিবার বিকেলে ওই গেস্ট হাউসের একটি ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে কর্মীরা যান। খবর দেওয়া হয় পুলিশেও। পুলিশ ঘর থেকে আহত অবস্থায় এক মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাঁর কাঁধে ছুরির কোপ ছিল। অভিযুক্ত প্রণব কুমার সেলভারাজকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি চেন্নাই এর বাসিন্দা। পুলিশের অনুমান, প্রেমঘটিত কারণে এই ঘটনা। আহত মহিলার শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁর বয়ান নেওয়া হবে। কেন ও কিভাবে এই আক্রমণের ঘটনা হল পুলিশ তদন্ত করছে। ধৃত ব্যক্তি ধারালো অস্ত্র কোথায় পেলেন, আর কেউ এতে জড়িত কিনা পুলিশ খতিয়ে দেখছে। জনবহুল ওই এলাকায় এমন ঘটনায় উত্তেজনা দেখা দেয়। গেস্ট হাউসের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিসি টিভির ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*