রোজদিন ডেস্ক :
কলকাতা পুরসভা সুরাবর্দি এভেনিউ এর নাম বদল করে গোপাল মুখার্জি রোড করলো৷
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমে তিনি বলেন, এটি নিছক নাম পরিবর্তন না, ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সংশোধন।
কলকাতা পুরসভার প্রশাসকের পক্ষে এক বিজ্ঞপ্তিতে এই নাম বদলের কথা জানানো হয়।
সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, ২০ জুন পশ্চিমবঙ্গ দিবসে পুরসভার এই সিদ্ধান্তকে তিনি সাধুবাদ জানাচ্ছেন।
উল্লেখ্য, স্বাধীনতা পুর্ব কলকাতায় গোপাল মুখার্জিকে গোপাল পাঁঠা নামে সবাই চিনতেন। বৌবাজারে তাঁর মাংসের দোকান ছিল।
ছেচল্লিশের ভয়ংকর দাঙ্গার সময় হিন্দুদের রক্ষাকারী হয়ে উঠেছিলেন তিনি। মুসলমানদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ার মূল কারিগর ছিলেন তিনি।
অন্যদিকে সুরাবর্দি এভেনিউ এর নামকরণ হয়েছিল হাসান সুরাবর্দির নামে৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য, বিশিষ্ট চিকিৎসক, সেনাকর্তার নামাঙ্কিত পার্ক সার্কাসের কাছের এই রাস্তার নাম নিয়ে এতদিন কোন প্রশ্ন ওঠেনি।
সূত্রের খবর, ছেচল্লিশের কুখ্যাত দাঙ্গার সময় অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন হাসান সুরাবর্দির ভাইপো শাহিদ সুরাবর্দি।
বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর শিক্ষাবিদ, চিকিৎসক সুরাবর্দির নামাঙ্কিত রাস্তার নাম বদলে বিভিন্ন মহলে বিস্ময় দেখা দিয়েছে।

Be the first to comment