রোজদিন ডেস্ক : শীর্ষ আদালতের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন সূর্যকান্ত। আগামী ২৪ নভেম্বর তিনি শপথ গ্রহণ করবেন। বিদায়ী প্রধান বিচারপতি বি আর গাভাই তাঁর উত্তরসুরি হিসাবে সূর্যকান্তর নাম প্রস্তাব করেছিলেন। কেন্দ্র এতে সবুজ সংকেত দিয়েছে। ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি অবধি তিনি এই গুরুত্বপূর্ণ পদে থাকবেন বলে সরকারি সুত্রে জানা যায়।
হরিয়ানার হিসারের পেতওয়ার গ্রামে ১৯৬২ সালের ১০ ফেব্রুয়ারি জন্ম সূর্যকান্তর। মাত্র ৩৮ বছর বয়েসে তিনি হরিয়ানার অ্যাডভোকেট জেনারেল হন। ২০১৮ সালে তিনি হিমাচল প্রদেশ উচ্চ আদালতের প্রধান বিচারপতি হন। দীর্ঘ কর্মজীবনে সূর্য কান্ত ৩০০ টির বেশি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। এর মধ্যে জম্মু কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের মামলা ও আছে। ২০১৯ সালে তিনি শীর্ষ আদালতের বিচারপতি হন।
বিচার ব্যবস্থার ডিজিটালকরণ-সহ জেলা স্তরে বিচার পরিকাঠামো উন্নয়নে তিনি গুরুত্ব দেবেন বলে আইনজীবি মহলের আশা।

Be the first to comment