রোজদিন ডেস্ক : বিহারে প্রশান্ত কিশোর নেতৃত্বাধীন জন সূরজ দলের কর্মী দুলাচাঁদ যাদবের হত্যা নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। আজ মোকামার তারাতার গ্রামে পি কে-র দলের হয়ে নির্বাচনী প্রচারের সময় তিনি আক্রান্ত হন।
জে ডি ইউ এর অভিযোগ, আর জে ডি প্রার্থী বীণা দেবীর স্বামী প্রাক্তন সাংসদ সুরজভান সিং এর জন্য দায়ী।
এই ঘটনায় ক্ষুব্ধ পি কে বলেন, রাজ্যে পরিবর্তনের সময় এসেছে। ৫০ লক্ষ তরুণ এর জন্য গ্রামে ফিরে এসেছেন। বিহার এবার নতুন দিন দেখবে বলে তিনি মন্তব্য করেন।
নিহত দুলাচাঁদ যাদব আগে মোকামা আসনে প্রার্থী হয়েছিলেন। আজ পি কে-র দলের নির্বাচনী প্রচার করতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন।
আর জে ডি নেতা তেজস্বী যাদব এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, এই হিংসার কি প্রয়োজন! বিজেপি ও প্রধানমন্ত্রীকে নিশানা করেন তিনি। গত ৩০ বছরে বিহারে কি হয়েছে প্রধানমন্ত্রী বলে থাকেন, আর এখন কি হচ্ছে!
প্রসঙ্গত আজ প্রধানমন্ত্রী বিহারে নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল গান্ধী ও তেজস্বী যাদবকে তুলোধুনো করেছেন। অন্যদিকে
পি কে মোকামা যাচ্ছেন বলে জানান। পুলিশ এই হত্যাকান্ডের তদন্ত করছে।

Be the first to comment