বাইশ গজের স্বপ্ন শেষ, বলের আঘাতে মৃত্যু কিশোর অজি ক্রিকেটারের

Spread the love

রোজদিন ডেস্ক  : শেষ হয়ে গেল বাইশ গজের স্বপ্ন। দু’চোখে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে নেমেছিলেন ক্রিকেটের
আসরে। কিন্তু কে জানতো, সেখানেই ছিল কিশোর অজি ক্রিকেটার বেন অস্টিনের নিয়তি। প্র্যাকটিশে ব্যাট করার সময় ঘাড়ে বল লেগে মৃত্যু হল ১৭ বছরের অস্ট্রেলীয় ক্রিকেটার বেন অস্টিনের। মঙ্গলবার মেলবোর্নে ফার্নট্রি গালি ক্লাবের নেটে ব্যাট করার সময় ঘাড়ে বল লাগে অস্টিনের। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। ভেন্টিলেশন চলছিল। বৃহস্পতিবার সেখানেই মৃত্যু হল অস্টিনের। ক্রিকেট মাঠে ফিরল ফিল হিউজের স্মৃতি। নাবালক হওয়ায় প্রথমে অজি ক্রিকেট বোর্ড নাম প্রকাশ করেনি। কিন্তু বেনের। মৃত্যুর পর অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, নেটে ব্যাট করার সময় ঘাড়ে বল লেগেছিল ১৭ বছরের ক্রিকেটার বেন অস্টিনের। দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। অস্টিনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। অস্টিন যে ফার্নট্রি গালি ক্লাবের হয়ে খেলত, তাঁদের তরফেও শোক প্রকাশ করা হয়েছে। অস্টিনের মূত্যুতে শোক জানাতে নবি মুম্বইয়ে আয়োজিত মেয়েদের বিশ্বকাপ সেমিফাইনালে হাতে কালো আর্মব্যান্ড বেঁধে খেলেছেন ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*