- স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই পটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় একতা দিবস। জাতীয় একতা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে রান ফর ইউনিটির উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
- ‘লৌহমানবী’ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ৪১তম মৃত্যুবার্ষিকীকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- দিল্লিতে সর্দার বল্লভভাই পটেলের উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী।
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত মহিলা বিশ্বকাপের ফাইনালে। ৩৩৯ রান তাড়া করে নয় বল ও পাঁচ উইকেট বাকি থাকতেই ম্যাচ জেতে ভারত। জেমাইমারের শতরান। ঐতিহাসিক জয়ে ফাইনালে ভারতের মহিলা টিম।
- প্র্যাকটিশে ব্যাট করার সময় ঘাড়ে বল লেগে মৃত্যু হল ১৭ বছরের অস্ট্রেলীয় ক্রিকেটার বেন অস্টিনের।
- SIR: ২০০২-এ নাম থাকলেও এখন উধাও অনেকে: কুণাল ঘোষ
- মাথায় টুপি পরে সংখ্যালঘুদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলে নওশাদ: শওকত মোল্লা
- বিজেপিকে নিশানা করে কু-কথা, বিতর্কে বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী
- আজ উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের রেজাল্ট আউট।
- শিলিগুড়ি পুরসভার বোর্ড মিটিংয়ে হট্টগোল, বানচাল বৈঠক।

Be the first to comment