রোজদিন ডেস্ক : আজ শুক্রবার ৩১ অক্টোবর। এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সৈনিক ও স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল। জন্মদিবসে দেশের প্রতি তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখলেন,
“ভারতের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে তাঁকে আন্তরিকভাবে স্মরণ করছি।
ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং সংহতিতে তাঁর অসাধারণ অবদান প্রজন্মের পর প্রজন্ম ধরে এক স্থায়ী উত্তরাধিকার রেখে চলেছে।”
https://x.com/MamataOfficial/status/1984100515027001663
এর পাশাপাশি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি এবং কিংবদন্তি সুরকার ও সঙ্গীতশিল্পী শচীনদেব বর্মণ বা এসডি বর্মণের আজ মৃত্যুবার্ষিকী। তাঁদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই দিনটিতে দেশবরেণ্য এই মানুষদের স্মরণ করেন ও তাঁর অন্তরের শ্রদ্ধা নিবেদন করেন।
Be the first to comment