রোজদিন ডেস্ক :
গুরু পুর্ণিমার পুণ্য দিনে বেলুড় মঠে গিয়ে মহারাজদের শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সকালে ওখানে গিয়ে স্বামী সুবীরানন্দ মহারাজ সহ অন্য মহারাজদের সঙ্গে দেখা করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, ঠাকুর রামকৃষ্ণদেব, মা সারদা, স্বামী বিবেকানন্দর চরণে তিনি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন৷
এই মহাপুণ্য তিথিতে তিনি সব গুরুজন ও আচার্যদের ও সশ্রদ্ধ প্রণাম জানান তিনি। মা কালীর কাছে সকলের মঙ্গল প্রার্থনা করেন।

Be the first to comment