প্রধানমন্ত্রীর বারো বছরের কার্যকাল, উচ্ছসিত প্রশংসা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টানা বারো বছরের কার্যকাল নিয়ে উচ্ছসিত প্রশংসায় মুখর হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বলেন, তিনি নিজেকে প্রধান সেবক বলেন। তাঁর অসংখ্য কৃতিত্বের কথা বলতে গেলে তার সীমা পরিসীমা থাকবে না।

পরিকাঠামো নির্মাণ, এইমস-সহ মেডিকেল কলেজ, নারী শক্তি, স্বচ্ছ ভারতে বিপুল শৌচাগার নির্মাণ, অভিন্ন কর, আন্তর্জাতিক ক্ষেত্রে কূটনীতি, সূর্য ঘর ইত্যাদি অসংখ্য কাজ যা বলে শেষ করা যায় না। জনকল্যাণে তিনি নিজেকে সমর্পণ করেছেন। ৪ লাখ কিমি পাকা রাস্তা, কিষাণ সম্মান, কৃষি উৎপাদন বৃদ্ধি, রেলে ব্যাপক উন্নয়ন, জল জীবন মিশনে ৩৯ হাজার কোটি টাকা, তাঁর হাত ধরে দেশের সার্বিক উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী।

উপভোক্তার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে, মনরেগায় ১২৫ দিনের কাজ, বন্দে ভারতের মত দ্রুতগামী ট্রেন, বিমানবন্দর বেড়ে হয়েছে ১৬৪-র বেশি, প্রযুক্তি থেকে জনকল্যাণ সর্বত্র দেশ তাঁর নেতৃত্বে এগিয়ে চলেছে।

ডিজিটাল পেমেন্টে নতুন দিগন্ত খুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। উৎপাদন, কর্মসংস্থানে আআত্মনির্ভর ভারত হয়েছে।

মেক ইন ইন্ডিয়ার অসাধারণ সাফল্য তাঁর আমলেই। সেমি কন্ডাকটর প্রকল্প, মহিলা সংরক্ষণ থেকে নারী নিরাপত্তা, মোবাইল উৎপাদনে বিশ্বে তৃতীয়, সব দিকে দেশ এগিয়ে চলেছে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রায় ৫ কোটি হয়েছে।
এই আমলে রাম মন্দির, বারানসি মন্দির করিডর সহ বহু প্রকল্প হয়েছে।
২০৪৭ সালে বিকশিত ভারতের স্বপ্ন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সফল হওয়ার আশা।

প্রধানমন্ত্রী র দীর্ঘ কৃতিত্বের ফসলের এক প্রদর্শনী হয়েছে নিউ টাউনের কনভেনশন সেন্টারে।

রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের সব সুবিধা রাজ্য পাচ্ছে। ২০ জুন প্রধানমন্ত্রী তারকেশ্বরে আসছেন, নানা প্রকল্পর উদ্বোধন, ঘোষণা হওয়ার আশা।

প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। বিশ্বকে নেতৃত্ব দিতে তিনি বিশ্বগুরু হয়ে উঠছেন। তাঁর বার বছরের নেতৃত্বে দেশ সার্বিক ভাবে অসাধারণ উচ্চতায় পৌঁছেছে বলে মুখ্যমন্ত্রী জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*