রোজদিন ডেস্ক, কলকাতা:- বিজেপির বারুইপুর অভিযান। সেখনে শুভেন্দুর রোড শো এবং পাল্টা আসরে শাসকদলও। সেই পরিস্থিতিতে শুরু হয় তুমুল অশান্তি। যা নিয়ে পুলিসের সঙ্গে বচসা শুভেন্দুর। বিজেপিকে কালো পতাকা দেখানোর অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। বারুইপুরে বিজেপিকে কালো পতাকা। বিজেপি কর্মীদের দেখে গো-ব্যাক স্লোগান তৃণমূলের। পাল্টা চোর চোর স্লোগান বিজেপির। তৃণমূল-বিজেপি স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা।
সম্প্রতি বিধানসভার অধিবেশন চলাকালীন সাসপেন্ড হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক বিধায়ক। আর যাঁর নির্দেশে তিনি সাসপেন্ড হয়েছেন, সেই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকায় আজ বুধবার প্রতিবাদ মিছিল করতে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পাল্টা হিসেবে মহিলা তৃণমূলের পক্ষ থেকে দুই জায়গায় পথসভার আয়োজন করা হচ্ছে। দুই দলের রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে এলাকায় উত্তেজনার পারদ চড়তে শুরু করে।

Be the first to comment