গুজরাটে জঙ্গি সন্দেহে ধৃত তিন

Spread the love

রোজদিন ডেস্ক : গুজরাট পুলিশের জঙ্গি দমন শাখা (এটিএস) আজ আহমেদাবাদ থেকে সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করেছে। গত এক বছর ধরে তাঁরা এটিএসের নজরে ছিলেন বলে জানা যায়। আহমেদ মহিউদ্দিন সইদ, আজাদ ও মহম্মদ সুহেল সারা দেশের বিভিন্ন জায়গায় বড়৷ মাপের হামলার ছক করছিলেন বলে পুলিশের সন্দেহ। তবে কোন কোন শহর তাঁদের নিশানায় ছিল তা এখনও পরিস্কার নয়। এটিএস তাঁদের ম্যারাথন জিজ্ঞাসা বাদ করছে। সারা বিশ্বের ত্রাস সৃষ্টিকারী আইএস জঙ্গিদের সঙ্গে তাঁদের যোগাযোগ আছে বলে জানা যায়। ধৃত তিনজন অস্ত্র চালান ইত্যাদি করতেন।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-এ ভয়ংকর জঙ্গি হামলায় এই রাজ্য-সহ বিভিন্ন রাজ্যের ২৬ জন নিরীহ পর্যটকের প্রাণ যায়।
কেন্দ্রীয় সরকার অপারেশন সিঁদুর এর মাধ্যমে পড়শি পাকিস্তানের বেশ কিছু জঙ্গি শিবির ধ্বংস করে দেয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*