১০০ শতাংশ দেশীয় প্রযুক্তি ও দেশীয় উপাদানে তৈরি তিন যুদ্ধজাহাজ নৌবাহিনীর হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

Spread the love

প্রতিবেদন: দেশের জলসীমা সুরক্ষা ও নৌবাহিনীর শক্তিবৃদ্ধির লক্ষ্যে আরও একধাপ এগোল ভারত। আন্তর্জাতিক যোগ দিবসের দিনই গার্ডেনরিচে এক অনুষ্ঠানে একশো শতাংশ দেশীয় প্রযুক্তি ও দেশীয় উপাদানে তৈরি তিনটি আধুনিক যুদ্ধজাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে এই তিন যুদ্ধজাহাজ নৌবাহিনীর হাতে আনুষ্ঠানিক ভাবে রবিবার তুলে দেওয়া হল। চলতি বছরের মার্চেই এই তিন যুদ্ধজাহাজ নির্মাণ কাজ শেষ হয়ে গিয়েছিল। আনুষ্ঠানিক ভাবে এই রণতরীগুলিকে নৌসেনার হাতে তুলে দেওয়া বাকি ছিল। যোগ দিবসে নৌবাহিনীর হাতে ওই তিন জাহাজ তুলে দিলেন প্রধানমন্ত্রী।

গার্ডেনরিচ শিপবিল্ডার্সে একশো শতাংশ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই তিন আধুনিক যুদ্ধজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। নৌ এবং বায়ুসেনার আধিকারিকেরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। এই তিন যুদ্ধ জাহাজগুলি হল আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্র এবং আইএনএস সংশোধক। তিনটি জাহাজের রয়েছে আলাদা বিশেষত্ব। দুনাগিরি রেডারকে ফাঁকি দিয়ে শত্রুর উপর নিখুঁত আঘাত হানতে সক্ষম। সংশোধক সমুদ্রের গভীরে নিখুঁত নজরদারি চালাতে বড় ভূমিকা নেবে। আর আইএনএস অগ্র সমুদ্রের নিচে লুকিয়ে থাকা শত্রু শিবিরের ডুবোজাহাজ নিমেষেই ধ্বংস করতে পারবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*