আজ একাদশতম আন্তর্জাতিক যোগ দিবস, কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী?

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- এক পৃথিবী, এক স্বাস্থ্য, এবারের আজ একাদশতম আন্তর্জাতিক যোগ দিবসের থিম।
বিশ্বের ১৩১টি দেশে যোগ দিবস পালন করা
হচ্ছে। নরেন্দ্র মোদি ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৫ সাল থেকে যোগ দিবস পালন শুরু করেন।

এ বছর  বিশাখাপত্তনমের সৈকতে যোগ দিবস পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। যোগের প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগাভ্যাস ব্যক্তিগত শৃঙ্খলা শেখায়।

এদিন যোগ দিবসে  প্রধানমন্ত্রী বললেন, যোগ  বিশ্বকে ঐক্যবদ্ধ করেছে। ১১ বছর ধরে পালিত হচ্ছে বিশেষ এই দিনটি। এখন যোগব্যায়াম বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে। সিডনি অপেরা হাউস হোক বা এভারেস্ট পর্বত হোক কিংবা সমুদ্রের সীমানা, যোগব্যায়াম সকলের জন্য”। সেই সঙ্গে দিলেন বিশ্বশান্তির বার্তা।  প্রধানমন্ত্রী বলেন, ‘যোগের মাধ্যমে গোটা বিশ্ব একসূত্রে বাঁধা পড়েছে। যোগের অর্থ এক হওয়া। ‘ মোদি বলেন, “দুর্ভাগ্যবশত, আজ গোটা বিশ্ব কিছু উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় বাড়ছে অস্থিরতা।  এমন সময়ে, যোগব্যায়াম আমাদের শান্তির পথ দেখায়।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*