- গুজরাটের বনসকাঁঠায় একাধিক প্রকল্পের শিলান্যাস করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘বিরোধীরা দেশকে অশান্ত করতে চাইছে। সঙ্কটকালে ওরা উল্লাস করে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি যুবক-যুবতী ভারতকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছেন। কিন্তু কিছু মানুষ দেশকে সঙ্কটের মধ্যে দেখতে চান।’
- উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে জিতলে সেখানে চালু হবে ইউনিফর্ম সিভিল কোড। জানিয়ে দিলেন কেন্দ্রীর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
- শুভেন্দুর চ্যালেঞ্জ, ‘২০২৯ সালে ভোটে দাঁড়াবেন। যত ভোটে জিতেছিলেন, তার চেয়ে একটা হলেও বেশি ভোটে জিতব। সিপিএমের ভোট পেলেও কিচ্ছু করতে পারবেন না।’
- প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দিল্লিতে গিয়ে রাজনীতি করার পরামর্শ দিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়, ‘আপনি দিল্লি যান। পশ্চিমবঙ্গে আর আপনার কিছু হবে না।’
- বারুইপুর থেকে ইঙ্গিতবাহী মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী বলেন, “বড় চোর জেলে যাবেই, চিন্তা করবেন না। ধৈর্য রাখুন।”
- বাড়ি থেকে এক সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার হলো দত্তপুকুরে। মৃতের নাম অনির্বাণ বসু। তাঁর পরিবার এবং পুলিশ সূত্রে খবর, মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও মিলেছে। তাতে রয়েছে একাধিক ব্যক্তির নাম।
- এলাকার এক মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার অভিযোগে এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, মৃতের নাম অশোককুমার সিং ওরফে ভিকি (৩৫)। বৃহস্পতিবার রাতে সালানপুরের রূপনারায়ণপুর ফাঁড়ির হিন্দুস্তান কেবলসের ওল্ড কলোনিতে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় পুলিশ সুরেন্দ্র যাদব এবং দীপক যাদব নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আটক করা হয়েছে এক মহিলাকেও
- রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের তরফে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলা শীর্ষ আদালত থেকে প্রত্যাহার করে নিলেন তাঁর আইনজীবী। তাদের রেগুলার জামিনের আবেদন করার নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন ভি ভারালের বেঞ্চ।
- হাসপাতাল সুপারের ঘরে ঢুকে তাঁকে দিয়ে অনৈতিক কাজ করানোর চাপ সৃষ্টির অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত বিজেপি নেতার নাম স্বপন ঘোষ। বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতালে।
- ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। গত মঙ্গলবারের নির্বাচনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে বিরোধী দলগুলো পেয়েছে ৪৮টি এবং আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা কোনও জোটই পায়নি।

Be the first to comment