জাদুচর্চার স্কুল

Spread the love

রোজদিন ডেস্ক :

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে তৈরি হতে চলেছে জাদুচর্চার স্কুল। একই সঙ্গে স্থাপিত হবে বাংলার জাদুচর্চার উপর একটি সংগ্রহশালা।এজন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। কিংবদন্তি জাদুকর পি সি সরকার (জুনিয়র) এই কমিটির প্রধান পরামর্শদাতা হিসাবে থাকবেন। এছাড়া অন্যান্য বিশিষ্ট জাদুশিল্পীরা কমিটির বিভিন্ন পদে থাকবেন।

আজ নন্দন সভাঘরে কমিটির প্রথম সভায় উপস্থিত ছিলেন বিভাগের মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং সচিব সৌমিত্র মোহন। স্ত্রী জয়শ্রী ও কন্যা মানেকার সঙ্গে উপস্থিত ছিলেন পি সি সরকার নিজেও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*