- সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে দিল্লিতে তাঁর মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম থেকে রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে রান ফর ইউনিটি-রও সূচনা করেন তিনি।
- নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোককুমার লাহিড়ী রাজ্যের শিল্পনীতি নিয়ে বড় বার্তা দিলেন। বললেন, ব্যবসা ও শিল্পের ক্ষেত্রে অপ্রয়োজনীয় সরকারি নিয়ম বাদ, দ্রুত অনুমোদন এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরানো জরুরি। নীতির সংস্কার না করলে শিল্পের পথে তা বাধা হয়ে দাঁড়াবে।
- বাংলার সমৃদ্ধ খাদ্য সংস্কৃতি, ঐতিহ্যবাহী মিষ্টি এবং আঞ্চলিক খাবারকে দেশের রাজধানীতে তুলে ধরতে উদ্যোগী রাজ্য সরকার। সেই লক্ষ্যেই শুক্রবার ৩০ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত নয়াদিল্লির সিআর পার্ক বঙ্গীয় সমাজে আয়োজন করা হয়েছে ‘বেঙ্গল ফুড ফেস্টিভ্যাল ২০২৬’।
- এই উৎসবের মাধ্যমে বাংলার বিভিন্ন জেলার নিজস্ব খাবার, মিষ্টি এবং ঐতিহ্যবাহী খাদ্যসামগ্রীর সঙ্গে দিল্লিবাসীকে পরিচিত করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিন বেঙ্গল ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন করেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত গতিবিধির উপরে নজরদারি চালানো হচ্ছে! খোদ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদতে তৈরি হওয়া একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই ‘গোয়েন্দাগিরি’ চলছে বলে দাবি করলেন বিজেপি নেতা তথা পরিবহণমন্ত্রী অর্জুন সিং।
- এ বার থেকে ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগে কোনও অঙ্গনওয়াড়ি কর্মী (এডব্লিউডব্লিউ) বা সহায়িকার (এডব্লিউএইচ) আকস্মিক মৃত্যু হলে তাঁর পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। সরকারি এবং এনজিও পরিচালিত— উভয় ধরনের আইসিডিএস প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীরাই এই সুবিধার আওতায় আসবেন। নারী-শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। ১ এপ্রিল থেকে এই সুবিধা কার্যকর হবে।
- রেললাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণের কাজের জন্য আগামী ১ নভেম্বর, রবিবার হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় দিনের বেলায় ট্রাফিক ও পাওয়ার ব্লক রাখা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। এর ফলে ওই দিন একাধিক লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। পাশাপাশি, কয়েকটি এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।
- রক্ষণাবেক্ষণের কাজের জন্য মাসের প্রথম রবিবার (১ নভেম্বর) মেট্রো পরিষেবা ব্লু লাইনের একাংশে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এর জেরে সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত প্রায় ন’ঘণ্টা শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।
- দিল্লির মঙ্গলপুরী ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় জুতো তৈরির কারখানায় আগুন লেগে চার শ্রমিকের মৃত্যু। আগুনে ঝলসে গুরুতর জখম হয়েছেন আরও দুই শ্রমিক।
- ওডিশার কন্ধমাল জেলায় ধস নেমে শুক্রবার নয় মাসের এক শিশু-সহ অন্তত তিন জনের মৃত্যু হয়েছে।

Be the first to comment