অরুণাচল প্রদেশে গভীর খাদে মিনি ট্রাক পড়ে অসমের ১৪ শ্রমিক নিহত, নিখোঁজ ৭

Spread the love

রোজদিন ডেস্ক : অরুণাচল প্রদেশে গভীর খাদে মিনি ট্রাক পড়ে অসমের ১৪ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। এখনও সাত জন নিখোঁজ। সূত্রের খবর, চলতি সপ্তাহের প্রথমদিকে ভারত-চিন সীমান্তের কাছে আনজৌ জেলার হায়ুলিয়াং – চাগলাগান সড়কে একটি মিনি ট্রাক এক হাজার ফুট নীচের গভীর খাদে পড়ে যায়। তাঁরা অসমের তিনসুকিয়া থেকে অরুণাচল প্রদেশের একটি হোস্টেল নির্মাণের কাজে যাচ্ছিলেন। দুর্গম, সঙ্কীর্ণ রাস্তায় মোড় ঘোরার সময় মিনি ট্রাক  নিয়ন্ত্রণ হারিয়ে নীচের খাদে পড়ে যায় বলে পুলিশের অনুমান। বেসরকারি ঠিকাদারের অধীনে তাঁরা এই কাজে যাচ্ছিলেন। ওই যানে ২২ জন শ্রমিক ছিলেন।তাঁদের মধ্যে ২১ জনই প্রাণ হারিয়েছেন বলে প্রশাসনের আশঙ্কা। এই পর্যন্ত ১৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে। সাত জন এখনও নিখোঁজ। অসমের প্রশাসন সূত্রে প্রকাশ, এলাকাটি এত দুর্গম, খাড়া পাহাড়, সঙ্কীর্ণ রাস্তা,
মিনি ট্রাকটি খাদে পড়ে যাওয়ার কথা স্থানীয় মানুষরাও প্রথমে জানতে পারেন নি। পরে খবর পেয়ে সেনা, আইটিবিপি, জেলা প্রশাসন, এনডিআরএফ প্রমুখ উদ্ধার কাজ চালাচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় মাত্র একজন কোনক্রমে রক্ষা পেয়েছেন। বুধেশ্বর দীপ নামের এই শ্রমিকই বুধবার তাঁর এক আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করে দুর্ঘটনার কথা জানান। এরপর স্থানীয় পুলিশ, প্রশাসন জেনে দ্রুত পদক্ষেপ নেয়।
নিখোঁজ সাতজনের খোঁজ চলছে। তবে তাঁরাও বেঁচে আছেন কিনা পুলিশ প্রশাসনের সন্দেহ৷
২২ জন শ্রমিক অসমের তিন্নসুকিয়ার ধেলাঘাটের গিলাপুকরি চা-বাগান থেকে গেছিলেন। সেখানে এখন নিহত পরিবারগুলির ঘরে ঘরে শুধু হাহাকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*