রোজদিন ডেস্ক : অন্ধ্রপ্রদেশের ইয়ালামনচিলি স্টেশনে রবিবার মধ্যরাতে দুটি এসি কামরায় আগুন লাগে। চটজলদি দমকল, পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করেন। একজন যাত্রী প্রাণ হারান। মৃত চন্দ্রশেখর সুন্দরম (৭০) বিশাখাপত্তনমের বাসিন্দা। টাটানগর – এর্নাকুলাম জংশন সুপার ফাস্ট এক্সপ্রেসের এই অগ্নিকান্ডের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুটি কামরায় ৮২ ও ৭৬ জন যাত্রী ছিলেন। দ্রুত তাঁদের সরিয়ে নেওয়া হয়৷ মধ্যরাতের এই দুর্ঘটনায় বিশাখাপত্তনম -বিজয়ওয়াড়া রুটে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। বহু যাত্রী স্টেশনে আটকে পড়েন। দু-ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। কিভাবে আগুন লাগলো রেল কর্তৃপক্ষ খতিয়ে দেখছেন।
ছবি- প্রতীকী

Be the first to comment