কনভয়ে লরির ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন অধীর চৌধুরী

Spread the love

রোজদিন ডেস্ক : নির্বাচনী প্রচার থেকে ফেরার পথে মুর্শিদাবাদের জিবান্তিতে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর কনভয়ে ধাক্কা দিল লরি। অল্পের জন্য রক্ষা পেলেন তিনি। তাঁর নিরাপত্তায় থাকা বেশ কয়েকজন রক্ষী আহত হয়েছেন বলে জানা গেছে।
এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় প্রবল উদ্বেগ দেখা দেয়। সূত্রের খবর, কান্দিতে প্রচার সেরে ফেরার পথে উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরি তাঁর কনভয়ে ধাক্কা দেয়। এটি নিছক দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত, তা নিয়ে চর্চা চলেছে। স্থানীয় সূত্রের খবর, এর নেপথ্যে অন্য কারণ থাকতে পারে বলে অনেক কংগ্রেস সমর্থক মনে করেন। তাঁদের অভিযোগ, দীর্ঘক্ষণ কান্দি থানায় ফোন করেও সাড়া মেলেনি।
এই ঘটনায় মিডিয়া বিভাগের চেয়ারম্যান কেতন জয়সওয়াল আহত হন।
উল্লেখ্য, অধীর চৌধুরী বহরমপুরে প্রার্থী হওয়ার পর একাধিকবার তাঁর প্রচারে তুমুল বাধা দেওয়া হয়। অভিযোগের তির তৃণমূলের দিকে।
আজ তাঁর কনভয়ে দুর্ঘটনা নিয়েও কর্মী-সমর্থক মহলে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।। এর নেপথ্যের কারণ তদন্ত করতে এলাকায় জোরালো দাবি উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*