রোজদিন ডেস্ক :
বীরভূমের পলাতক পাথর সম্রাট টুলু মন্ডলের (Tulu Mandal) হদিশ না মিললেও আজ তাঁর দূর সম্পর্কের আত্মীয়-সহ তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁদের গাড়িতে প্রচুর বিদেশি মুদ্রা, নগদ টাকাও মিলেছে।
পুলিশ সূত্রে প্রকাশ, গোপন সূত্রে খবর পেয়ে তাঁরা বোলপুরের মহিদাপুরের রাস্তায় অভিযান করে একটি গাড়ি আটক করেন। তল্লাশি চালিয়ে প্রচুর বিদেশি মুদ্রা, টাকা মিলেছে। গাড়িতে টুলু মন্ডলের শ্যালক মিন্টু শেখের শ্যালক শান্ত শেখ ছিলেন।
পুলিশ তাঁদের আটক করে। তাঁদের একটি দল বীরভূমের পাড়ুই-এ টুলুর শ্বশুরবাড়ি গেছেন বলে জানা যায়।

Be the first to comment