মুখ্যমন্ত্রী র জনতার দরবারে সন্তান হারা দুই মা! পুত্রহারা পিতাও

Spread the love

রোজদিন ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে বৃহস্পতিবার সন্তান হারা দুই মা, পুত্রহারা পিতাকে নিয়ে বিষাদঘন পরিস্থিতি দেখা দেয়। এইদিন বারাসতের সুস্মিতা প্রধান ও কৃষ্ণনগরের সুতপা আচার্য সন্তান দের রহস্য মৃত্যুর বিচার চেয়ে মুখ্যমন্ত্রী র কাছে আসেন। বাঁকুড়ার বিজেপি কর্মী নিহত সুমন মন্ডলের বাবাও আসেন এই দাবি নিয়ে।
বারাসাতের সুস্মিতা র ছেলে অমিত প্রধান ( ৩২) গত বছর দুর্ঘটনায় মারা যানবলে পুলিশ জানায়। কিন্তু যেখানে দুর্ঘটনা হয়, সেখানে তিনি কেন গেছিলেন, কিভাবে দুর্ঘটনা হোল, এই নিয়ে তাঁরা এখন ও অন্ধকারে।। পুত্রহারা মায়ের দাবি, ব্যারাকপুর রোডে গাড়ির ধাক্কায় অমিতের মৃত্যু হয় বলে পুলিশ তাঁদের জানায়। কিন্তু সেখানে যাওয়া কোন ভাবেই সম্ভব ছিল না বলে মায়ের দাবি। এই রহস্য উদঘাটনের দাবিতে তিনি মুখ্যমন্ত্রী কে আর্জি জানান।
কৃষ্ণনগরের সুতপা আচার্য র মেয়ে সুদীপ্তা ২০২৪ সালে লক্ষ্মীপূজোর আগের দিন রাতে খুন হন। পুলিশ প্রথমে তা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে বলে মায়ের অভিযোগ। পরে খুনের অভিযোগ দায়ের হলেও অপরাধী রা এখন ও অধরা। এর বিচার চাইতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এসেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন।
বিধান সভা নির্বাচনের আগে গত বছর নভেম্বরে বাঁকূড়ায় খুন হয়েছিলেন বিজেপি সমর্থক তরুণ সুমন মন্ডল। পুত্রহারা পিতা ও এইদিন মুখ্যমন্ত্রী র দরবারে আসেন সুবিচারের দাবি নিয়ে। আগের আমলে তা মেলেনি, এবার সি আই ডি তদন্তের আর্জি নিয়ে শোকার্ত পিতা মুখ্যমন্ত্রী র দরবারে আসেন।
তাঁরা ছাড়া বৃহস্পতিবার ও বহু মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসেন। চাকরি, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি নিয়ে সবার আর্জি মন দিয়ে শোনেন মুখ্যমন্ত্রী। যথা সম্ভব তা সমাধানের আশ্বাস ও দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*