বন্দুক হাতে দাপিয়ে বেড়ালো উত্তরপ্রদেশের প্রাক্তন এক সাংসদের ছেলে; পড়ুন!

Spread the love
হাতে বন্দুক। আর মুখে অকথ্য গালাগাল। দিল্লির এক পাঁচতারা হোটেলের বাইরে এক যুগলকে চমকাচ্ছেন এক যুবক। দশ সেকেন্ডের ভিডিও ভাইরাল হতেই তোলপাড় নেট দুনিয়া। বন্দুক হাতে  যুবক উত্তরপ্রদেশের প্রাক্তন এক সাংসদের ছেলে।
জানা গেছে, ঘটনাটি গত ১৪ অক্টোবর সন্ধে বেলার। ভিডিওতে দেখা যাচ্ছে ডান হাতে একটি পিস্তল নিয়ে লাগাতার চমকে যাচ্ছেন মায়াবতীর দল বহুজন সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদের ছেলে অনীশ পাণ্ডে। তার বান্ধবী এবং হোটেলের নিরাপত্তারক্ষীরা তাকে শান্ত করার চেষ্টা করলেও কোনও কথাই শুনছে।  
ইন্টারনেটে এই ক্লিপিং ভাইরাল হতেই অস্বস্তিতে পড়ে যায় দিল্লি পুলিশ। স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে পুলিশ। দিল্লি পুলিশের এক শীর্ষ আধিকারিক সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, অনীশের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। শিগগির তাকে গ্রেফতার করা হবে বলেও জানিয়েছেন ওই পুলিশকর্তা।
হোটেল সূত্রে জানা গেছে, প্রায়ই ওই সাংসদ-পুত্র লখনৌ থেকে দিল্লিতে আসেন। ওই হোটেলে বন্ধুবান্ধবদের নিয়ে পার্টি করে আবার ফিরে যান। জনসমক্ষে প্রাক্তন সাংসদের ছেলের এমন দাদাগিরিতে অস্বস্তিতে মায়াবতীর দলও। বিএসপি-র এক মুখপাত্র বলেন, “দোষ করলে অবশ্যই সাজা হওয়া উচিত।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*