রোজদিন ডেস্ক : যুবভারতীতে আজ মেসির অনুষ্ঠান ঘিরে ঘটনাকে কলকাতার লজ্জা বলে তোপ দাগলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বলেন, বামফ্রন্ট আমলে তৈরি হওয়া এই ক্রীড়া কেন্দ্রে অনেক বিশ্বখ্যাত খেলোয়াড়রা এসেছেন। পেলে, মারাদোনা খেলেছেন, কোনদিন এমন দুর্ভাগ্যজনক ঘটনা হয় নি। পুরো ঘটনার জন্য সংগঠকদের পাশে তিনি নিশানা করেছেন রাজ্য সরকারকেও। বলেন, এর জন্য তদন্ত কমিটি হয়েছে না মমতা কমিটি!! সেখানে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, আর একজন, সবই তো মুখ্যমন্ত্রীর লোক!! মেসিকে এনে এর আড়ালে হাজার হাজার টাকার খেলার নেপথ্যে অন্য উদ্দেশ্য কিছু ছিল কিনা মন্তব্য করেন। বলেন, যেখানে আইএসএল, আই লিগ হয় না, গ্রামের গরিব ছেলে মেয়েরা কষ্ট করে বুটের টাকা জোগাড় করে, তাদের খেলার কোন সুযোগ নেই! মুখ্যমন্ত্রী কে দেখতে লোক আসে না, মেসির নামে প্রচুর টাকা আসে, এর নেপথ্যে অন্য কি ছিল! আজকের এই লজ্জাজনক, দুর্ভাগ্যজনক ঘটনার তদন্তের নামে সাধারণ মানুষ হেনস্থা হবেন কিনা সংশয় ব্যক্ত করেন। সংগঠকদের গ্রেফতার করার দাবি করেন। বিশৃঙ্খলার জন্য দায়ী করেন রাজ্য সরকারকেও।

Be the first to comment