ইরানে নোবেল শান্তি পুরস্কার জয়ী নার্গিস মোহাম্মদি গ্রেফতার

Spread the love

রোজদিন ডেস্ক : ইরানের বিশিষ্ট মানবাধিকার কর্মী নোবেল শান্তি পুরস্কার জয়ী নার্গিস মোহাম্মদিকে গ্রেফতার করলো ইরানের নিরাপত্তা বাহিনী। মৃত মানবাধিকার আইনজীবী খসরো আলিকোর্দির স্মরণ সভা থেকে শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়। গত সপ্তাহে নার্গিস মোহাম্মদির কার্যালয়ে এই আইনজীবীকে মৃত অবস্থায় পাওয়া যায় মাশহাদ শহরে প্রয়াত আইনজীবীকে শেষ শ্রদ্ধা জানাতে নার্গিস আসেন৷ সেখানে তিনি সহ অন্যান্য মানবাধিকার কর্মীদের আটক করা হয়।
২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন নার্গিস। ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে তাঁর কাজ ও মানবাধিকারের পক্ষে লাগাতার সওয়াল, অবদানের স্বীকৃতিতে এই পুরস্কার পান তিনি।
দু-দশকের বেশি তেহরানের কারাগারে বন্দি ছিলেন তিনি।
গত বছর চিকিৎসার জন্য সাময়িক ভাবে মুক্তি পান। সূত্রের খবর, ফের তাঁকে বন্দি করার প্রস্তুতি নিচ্ছিল সরকার।
এই ঘটনায় তাঁর স্বামী, ভাই, অনুরাগীরা ক্ষুব্ধ।
ইরান সরকার এই বিষয়ে কিছু বলেনি বলে প্রকাশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*