যুবভারতী কাণ্ডে গ্রেফতার মূল উদ্যোক্তা, টাকা ফেরানোর আশ্বাস ডিজির, মেসির কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : রাত থেকে যে আবেগ তৈরি হয়েছিল বেলা বাড়তেই তা পরিণত হল ক্ষোভে। প্রিয় নায়ককে দেখতে না পেয়ে ক্ষোভ উগরে দিল জনতা। তছনছ হল স্টেডিয়াম। রাজ্য প্রশাসনের নির্দেশে যুবভারতীতে তাণ্ডবের ঘটনায় এবার গ্রেফতার হলেন মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। তাঁর বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ ফুটবলপ্রেমীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আঙুল তুলেছেন উদ্যোক্তাদের দিকে।। সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানা দর্শকদের টাকা ফেরানো নিয়ে মুচলেকা দিয়েছেন মূল উদ্যোক্তা। এর আগে শুক্রবার সকালে মেসিকে দেখতে না পেয়ে রণক্ষেত্র হয়ে উঠে যুবভারতী ক্রীড়াঙ্গন। মাঠের মধ্যে তাণ্ডব করেন দর্শকরা। এই লজ্জাজনক ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেসির কাছে ক্ষমা চেয়ে ঘটনার তদন্তের আদেশ দেন। তিনি এক্স হ্যান্ডলে এর জন্য দর্শকদের কাছেও ক্ষমা চান। গোটা ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। রাজ্যপালও ঘটনার নিন্দা করে তদন্তের নির্দেশ দিয়েছেন। কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী গোটা ঘটনার জন্য ক্রীড়া মন্ত্রীকে দায়ী করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*