বাংলাদেশের সম্ভাব্য প্রার্থীকে খুনের চেষ্টা, আততায়ীকে ধরিয়ে দিলে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশের ইনক্লাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান বিন হাদিকে খুনের চেষ্টায় আততায়ীকে ধরিয়ে দিলে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গত কাল প্রকাশ্য রাজপথে বিন হাদিকে গুলি করে উধাও হয় আক্রমণ কারী।
গুলিবিদ্ধ ছাত্র নেতা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ঢাকা সহ বাংলাদেশে ব্যাপক উত্তেজনা, চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা নিয়ে।
আজ অন্তর্বতী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, জুলাই আন্দোলনের সামনে থাকা যোদ্ধাদের বিশেষ নিরাপত্তায় কমিটি গঠন করা হয়েছে। আজ তিনি উচ্চ পর্যায়ের বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করেন।
উল্লেখ্য, গত বছর বাংলাদেশের জুলাই আন্দোলনের প্রথম সারির পরিচিত মুখ বিন হাদি।
আগামী বছর জাতীয় সংসদ নির্বাচনে তাঁর প্রার্থী হওয়াও সুনিশ্চিত ছিল। নির্বাচন ঘোষণার পর দিনই গতকাল তিনি সেভাবে আক্রান্ত হন, এতে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে। সরকারও চিন্তিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*