কেরালা লোকাল বডি নির্বাচনে বামেদের ধাক্কা, এগোচ্ছে কংগ্রেস, খাতা খুলছে এনডিএ

Spread the love

রোজদিন ডেস্ক : আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে কেরালা য় বড় ধাক্কার মুখে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ।এখন পর্যন্ত পাওয়া খবরে একাধিক পুরসভা, পঞ্চায়েতে এগিয়ে আছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ, কিছু এলাকায় ভাল ফল করছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।
এখন অবধি পাওয়া খবরে প্রকাশ, ৫৫ টি পুরসভা, ৮ টি জেলা পঞ্চায়েত, ৭৬ টি ব্লক পঞ্চায়েত ও ৪ টি পুরনিগমে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এগিয়ে আছে।
সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ এগিয়ে আছে ২৯ টি পুরসভা, ৬ টি জেলা পঞ্চায়েত, ৬৪ টি ব্লক পঞ্চায়েত ও একটি পুরনিগমে।
বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ২৮ টি গ্রাম পঞ্চায়েত, ১ টি ব্লক পঞ্চায়েত ও একটি পুরনিগমে এগিয়ে আছে।
জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি, বেনুগোপাল এই খবরে উল্লসিত, রাজ্য সরকারের বিরুদ্ধে আমজনতা ক্ষোভের প্রতিফলন এই নির্বাচনে পড়েছে বলে তাঁরা মনে করেন৷
দীর্ঘ পাঁচ বছর পর গুরুত্বপূর্ণ কোচি পুরনিগমের দখলও ইউডিএফ পেতে চলেছে।
রাজধানী তিরুবন্তপুরমের পুরনিগমে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র জয়ও প্রায় সুনিশ্চিত। বিজেপি কর্মী সমর্থকরা পথে নেমে বিজয় উদযাপন করছেন। ১০১ আসন বিশিষ্ট এই পুরনিগমের ৪৯ টি আসনে এগিয়ে আছে এনডিএ, ২৮ টিতে এলডিএফ ও ১৯ টি ওয়ার্ডে ইউডিএফ এগিয়ে আছে বলে জানা যায়।
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে এখন অবধি ফলাফলের যে প্রবণতা, এতে ইউডিএফ বেশির ভাগ ক্ষেত্রে এগিয়ে আছে।
পিছিয়ে যাচ্ছে এলডিএফ।
এই ফলাফলে উল্লসিত ইউ ডি এফ শিবির, উদ্বিগ্ন বামফ্রন্ট শিবির। এনডিএ-র বেশ কিছু ক্ষেত্রে এগিয়ে যাওয়া য় উল্লসিত গেরুয়া শিবির ও।
আজ সন্ধ্যায় সব ফলাফল জানা যাবে বলে কমিশন সূত্রে প্রকাশ।
আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এই ফলাফল বাম শিবিরে বড় ধাক্কা বলে রাজনৈতিক মহল মনে করেন।
পরপর দুবার ক্ষমতায় আসার পর কেরালায় বামেদের জনপ্রিয় তা য় ভাঁটা পড়েছে বলে মনে করা হচ্ছে।
১৯৯৫ সালের পর এবারই প্রথম লোকাল বডি নির্বাচনে ভোটের হার সব থেকে বেশি।
ভোট গ্রহণ অবাধ, শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় রাজ্য নির্বাচন কমিশন আগেই সংশ্লিষ্ট সব পক্ষকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*