সংসদ ভবনে আক্রমণের শহিদদের শ্রদ্ধা প্রধানমন্ত্রী, সোনিয়া, রাহুল-সহ বিশিষ্টদের

Spread the love

রোজদিন ডেস্ক : 
সংসদ ভবনে আক্রমণের শহিদদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন, কংগ্রেসের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
২০০১ সালের ১৩ ডিসেম্বর ভয়াবহ জঙ্গি আক্রমণে প্রাণ হারিয়েছিলেন নিরাপত্তা রক্ষী-সহ নয় জন, আহত হয়েছিলেন সতেরো জন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমাজ মাধ্যমে সংসদ ভবন হামলায় নিহতদের গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের সাহসী নায়ক বলেন।
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কিরেন রিজিজু সহ একাধিক নেতা মন্ত্রী, সাংসদরা সংসদ ভবনে গিয়ে প্রয়াত শহিদদের পুষ্পস্তবক, মালা দিয়ে শ্রদ্ধা জানান।

কেব্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যমে সংসদ আক্রমণে শহিদদের গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, পৃথিবীর সব থেকে বড় গণতন্ত্রের মন্দিরে কাপুরুষের মত আক্রমণ করা হয়েছিল। ওই আক্রমণে নিহত সাহসী নিরাপত্তা রক্ষীদের তিনি শ্রদ্ধা জানান। দেশ কোনদিন তাঁদের আত্মত্যাগ ভুলবে না বলে জানান৷
কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ও বলেন, সংসদে কাপুরুষ জঙ্গিদের আক্রমণ নিহত শহিদদের দেশ কোনদিন ভুলবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*