৩ অক্টোবর শহরে ফুটবলের মহোৎসব,

যুবভারতীতে প্রথমবার মুখোমুখি ব্রাজিল ও টিম ইন্ডিয়া

Spread the love

রোজদিন ডেস্ক : আগামী ৩ অক্টোবর ২০২৬। ভারতীয় ফুটবলের ঐতিহাসিক দিন। ফুটবলের মক্কা কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলি খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ ভারত। না, ভুল পড়েননি। প্রথমবার এই দেশের ফুটবল মাঠে মুখোমুখি দাঁড়াবে ব্রাজিল ও ভারত।পুজোর আগেই সাম্বা ম্যাজিক দেখতে পাবে কলকাতা। শহর কাঁপাতে আসছে সেই চেনা হলুদ-সবুজ জার্সিধারিরা। আর দীর্ঘ আলোচনার পর ভারতের বিরুদ্ধেই খেলতে রাজি হয়েছে নেইমারের দেশ। দিনভর সিবিএফ বা ব্রাজিল ফুটবল ফেডারেশন ও ম্যাচের আয়োজকদের সঙ্গে আলোচনার পর বৃহস্পতিবার রাতে এআইএফএফ বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফে এই ঐতিহাসিক ম্যাচের দিনক্ষণ ঘোষণা করা হয়। সেপ্টেম্বরের শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটো ফিফা ফ্রেন্ডলি খেলে কলকাতায় পা রাখবে পেলের দেশের ফুটনলাররা। সূত্রের খবর, রিজার্ভ টিম নয়, ভিনিসিয়াস জুনিয়রদের নিয়ে ব্রাজিলের সিনিয়র দলই কলকাতায় আসছে এই ম্যাচ খেলতে। ফলে এক নতুন ইতিহাস লেখা হতে চলেছে তিলোত্তমার মাটিতে। ১৫ বছর আগে ২০১১ সালে কলকাতা দেখেছিল লিওনেল মেসির আর্জেন্টিনাকে। কলকাতায় তাদের প্রতিপক্ষ ছিল ভেনেজুয়েলা। তবে এবার ব্রাজিলের বিরুদ্ধে দেখা যাবে ঘরের ছেলেদেরই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*