রোজদিন ডেস্ক: গত দুবছর ধরে নিজেকে ক্রিকেটার হিসাবে গড়ে তুলতে কঠোর অনুশীলন করেছেন তিনি। আশা ছিল মর্যাদাময় বিদর্ভ ক্রিকেট এসোসিয়েশন দলে খেলার সুযোগ মিলবে। সেই আশা পূরণ হয় নি।।মাত্র ১৭ বছরের তরুণী অদিতি মোরেশ্বর চাউকান্ডে আত্মঘাতী হয়েছেন। আদতে মহারাষ্ট্র র আকোলার বাসিন্দা অদিতির স্বপ্ন ছিল ক্রিকেটার হবেন। গত দু বছর মায়ের সঙ্গে নাগপুরে থেকে কঠোর অনুশীলন করে নিজেকে তৈরি করছিলেন। সেই স্বপ্ন পূরণ হয় নি। তরুণী র এই আত্মহত্যা র খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাজাজ নগর পুলিশ তদন্তে নেমে তাঁর সুইসাইড নোট পায় বলে সূত্রের খবর। এই বিষয়ে আর ও তদন্ত হচ্ছে। কি পরিস্থিতিতে অদিতি এমন চরম পথ নিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। তরুণী কন্যাকে হারিয়ে পরিবার বাকরুদ্ধ। তরুণী র ভাই ও ক্রিকেটার বলে জানা গেছে।

Be the first to comment