সোমেন মিত্র-র প্রয়াণ দিবসে শ্রদ্ধা উত্তরসূরী শুভঙ্কর সরকার সহ অন্যদের

Spread the love

রোজদিন ডেস্ক :
প্রয়াত প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর সপ্তম প্রয়াণ দিবসে দলের সদর দফতর বিধান ভবনে আজ শ্রদ্ধা জানানো হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রদীপ ভট্টাচার্য, কৃষ্ণা দেবনাথ, মিতা চক্রবর্তী সহ নেতারা তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে গভীর শ্রদ্ধা জানান। প্রয়াত নেতার স্মৃতি চারণ করেন।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তাঁর পূর্বসূরিকে গভীর শ্রদ্ধা জানিয়ে এক বার্তায় বলেন, ভারাক্রান্ত হৃদয়ে তিনি প্রয়াত জননেতা সোমেন মিত্র-কে বিনম্র শ্রদ্ধা নিবেদন করছেন।
বঙ্গ রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন উনি। দলের কর্মী ও সাধারণ মানুষের প্রতি ওঁর অকৃত্রিম ও অকৃপণ আন্তরিকতা যে কোন রাজনৈতিক কর্মীর কাছেই অনুকরণ যোগ্য।
শুভঙ্কর সরকার বলেন, চটকদার রাজনীতির পিছনে তাঁদের সোমেনদা কোনদিন ছোটেননি। নীরবে সংগঠনকে শক্তিশালী করাই ওঁর মূল লক্ষ্য ছিল।
প্রয়াত জননেতা সোমেন মিত্রর আদর্শকে পাথেয় করার মধ্য দিয়েই তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করাই তাঁদের সকলের শপথ হোক বলে তিনি জানান।
প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে আজ বিধান ভবনে বহু মানুষের সমাগম হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*