খোঁচা দিয়েও সংসদ চত্বরে বিক্ষোভরত কল্যাণের পাশে দাঁড়ালেন কংগ্রেসনেত্রী প্রিয়াঙ্কা

Spread the love

প্রতিবেদন: তিনি আপাতত সংসদের চলতি অধিবেশন থেকে সাসপেন্ড। অধিবেশনে যাওয়ার ক্ষমতা নেই। তাই সংসদ চত্বরে দাঁড়িয়েই বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর আগেও তাঁকে এই ভূমিকায় দেখা গিয়েছিল। বৃহস্পতিবার বেলার দিকে আচমকা বিক্ষোভরত কল্যাণের পাশে দাঁড়ালেন কংগ্রেসনেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। হাসিমুখে কল্যাণের পাশে দাঁড়ালেন, সঙ্গে হালকা খোঁচাও দিলেন কল্যাণকে। পুরনো দিনের কথা মনে করিয়ে তিনি বললেন, কিছু লোকজন এর আগে আমাদের দল থেকে আপনাদের দলে গিয়েছিল। আবার আপনার দল থেকে এখন আবার ওই দলে যাচ্ছে। প্রিয়াঙ্কার এই হাসিমুখে দেওয়া খোঁচা হজম করে কল্যাণ পাল্টা বলেন, এরা তো আমাদের টিকিটে জিতে এসেছে, আপনাদের টিকিটে নয়। প্রিয়াঙ্কা পালটা বলেন, একসময় গো সব কংগ্রেসেই ছিল। কল্যাণ মেনে নিয়ে বলেন, আরে আমিও তো কংগ্রেসে ছিলাম। কিন্তু আপনারা তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়িয়ে দিলেন। এই কথপোকথনে উঠে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধির নামও। তবে খোঁচা দিলেও প্রিয়াঙ্কা কিন্তু আজ ভাই রাহুলের পথ অনুসরণ করেই কল্যাণকে সমর্থন জানিয়ে যান। যেমন কয়েকদিন আগে, যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পুরো অধিবেশন থেকে সাসপেন্ড করেন স্পিকার, তখন রাহুল গান্ধীরা তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। সাসপেনশন তোলার জন্য স্পিকারের কাছে দরবারও করেন রাহুল। আর এদিন, কল্যাণের বিক্ষোভে সমর্থন জানিয়ে গেলেন প্রিয়াঙ্কাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*