রোজদিন ডেস্ক :
বেহালা চৌরাস্তার কাছে শিমূলতলায় আজ দুটি বাসের মাঝে পড়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন এক বাইক চালক। যা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ, উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুটি বাসের রেষারেষিতেই বাইক চালক প্রাণ হারিয়েছেন। সূত্রের খবর, আজ সকাল দশটা নাগাদ একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করছিল। আচমকা সামনের বাসটি ব্রেক কষে থেমে যায়৷ পিছনের বাসটি গতি সামলাতে না পেরে এগিয়ে আসতে দুই বাসের মাঝে পড়ে পিষ্ট হন বাইক চালক। স্থানীয় মানুষ জন তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয় নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বেহালায় বাসের রেষারেষি নিত্য নৈমিত্তিক ঘটনা বলে স্থানীয়দের অভিযোগ। ২০২৩ সালে চৌরাস্তায় এক খুদে পড়ুয়ার দুর্ঘটনায় মৃত্যু নিয়ে তুলকালাম বেধেছিল। দুর্ঘটনা প্রতিরোধে তখন প্রশাসন বেশ কিছু ব্যবস্থা ও নেয়। কিন্তু পরিস্থিতির খুব একটা বদল সে হয়নি, আজকের মর্মান্তিক দুর্ঘটনা তার নিদর্শন বলে স্থানীয় মানুষ জানান।
দুর্ঘটনার পর দুটি বাসের চালকই পলাতক। পুলিশ তাঁদের খোঁজ করছে। নিহতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

Be the first to comment