আছেন রাশিয়ায়, নিট প্রতিবাদে অভিযুক্ত, বিস্মিত যুবক!

Spread the love

রোজদিন ডেস্ক :

তিনি গত চার মাস ধরে রাশিয়ায় আছেন। এর পরও নিট আন্দোলনে তাঁর নাম কি করে উঠেছে বলে প্রশ্ন তুলেছেন বিহারের কিষাণগঞ্জের যুবক মহম্মদ সাদাকাত! নিট প্রশ্নপত্র ফাঁস আন্দোলনে নিজের নাম এফ আই আরে দেখে স্তম্ভিত তিনি। সমাজ মাধ্যমে তিনি জানান, গত চার মাস ধরে তিনি রাশিয়ায় আছেন। নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে গত ২৪ জুলাই বিহারের এল আর পি চকে তুমুল ছাত্র বিক্ষোভ হয়। বাহাদুর গঞ্জ প্রশাসন এফ আই আরে তাঁর নামও দেন বলে মহম্মদ সাদাকাত জানান। অবিলম্বে তা প্রত্যাহার করার জন্য তিনি প্রশাসনের উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন।

প্রতিবাদ স্থল থেকে ২০ কি মি দূরে থাকা আদনান আমিনি জানান, তাঁর নাম ও এফ আই আরে আছে। ওইদিন তিনি ডি এল এড পরীক্ষা দিতে গেছিলেন। পুলিশ চাইলে তাঁর অ্যাডমিট কার্ড, পরীক্ষা হলের কাছে সি সি টি ভি ফুটেজ ইত্যাদি দেখতে পারে বলে তিনি জানান।

এ আই এম আই এম বিধায়ক তউসিফ আলম এই সব অভিযোগ নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। বাহাদুরগঞ্জের জেলা পরিষদ সদস্য ইমরান আলম বিদেশে থাকা একজনের নাম এফ আই আরে রাখা অত্যন্ত গুরুতর বলে জানান।

পুলিশ এই সব অভিযোগ অস্বীকার করেছে। এই নিয়ে বিহারে বিভিন্ন মহলে ক্ষোভ ও বিস্ময় দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*