রোজদিন ডেস্ক :
নির্বাচিত না হয়েও কি করে বিহারে মন্ত্রী আছেন দীপক প্রকাশ? আজ শীর্ষ আদালত এই প্রশ্ন তুলেছে। গত মে মাসে সম্রাট চৌধুরীর নেতৃত্বে বিহারে সরকার পুনর্গঠিত হয়। এর আগে থেকেই দীপক প্রকাশ মন্ত্রী ছিলেন। নির্বাচিত না হয়ে ছয় মাসের বেশি তিনি মন্ত্রী আছেন বলে আদালতে নালিশ জমা পড়ে।
শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত আজ এই বিষয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, এটি তো আইনের প্রশ্ন। কিভাবে নির্বাচিত না হয়ে একজন ছয় মাসের বেশি মন্ত্রী আছেন, এই নিয়ে বিহার সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন তিনি।
আগামী ৪ আগস্ট এই বিষয়ে জরুরি ভিত্তিতে শুনানি হবে।
সংবিধান অনুযায়ী, রাজ্য ও কেন্দ্রে নির্বাচিত জন প্রতিনিধি না হয়ে মন্ত্রী হলে তাঁকে ছয় মাসের মধ্যে নির্বাচিত হতে হয়। কেন্দ্র সহ দেশের বহু রাজ্যে এর নজির আছে।
কিন্তু বিহারে ছয় মাসের বেশি নির্বাচিত না হয়ে দীপক প্রকাশ পঞ্চায়েত মন্ত্রী থাকায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। শীর্ষ আদালত ও এই নিয়ে বিস্মিত।

Be the first to comment