আরো ১২

Spread the love
  1. বৃহস্পতিবার অবশেষে নিম্নচাপ কাটল বাংলায়। বাংলা ছাড়িয়ে এবার নিম্নচাপের গন্তব্য ছত্তিশগড়। এর ফলে আজ থেকে বৃষ্টি কমবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।
  2. সাময়িক বিরতি কাটিয়ে ফের অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। আগামী কয়েকদিন এমনই চলবে বলছে হাওয়া অফিস।
  3. বীরভূমে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হল সাড়ে ২৮ কোটি টাকা। ২৬ ঘন্টা পর বৃহস্পতিবার শেষ হল টাকা গোনার কাজ।
  4. টাকার সঙ্গে মিলল প্রায় ১৫ কেজি সোনা। বাজারদর প্রায় ৫০ কোটি টাকা। পেশায় বাসচালক মিনারকে গ্রেফতার করল পুলিশ।
  5. যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে দোকান জবরদখল ও মারধরের অভিযোগ, মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এসে বিচার প্রার্থী এক বৃদ্ধা।
  6. ধর্মান্তকরণের অভিযোগ। প্রথমে প্রলোভন, কাজ না হওয়ায় পরে ভয় দেখিয়ে হিন্দু থেকে মুসলমান ধর্মে রূপান্তকরণ করা হয়। অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে নারায়ণ মণ্ডল।
  7. আরও অভিযোগ ২০২১ সালের এই ঘটনায় তৎকালীন মন্ত্রী সাবিনা ইয়াসমিনের মদত ছিল। উদ্দেশ্য ছিল মুসলিম সংখ্যা বৃদ্ধি করে ভোট ব্যাঙ্ক তৈরি করা, অভিযোগ নারায়ণ মণ্ডলের।
  8. পুলিশে অভিযোগ জানালেও কোনও পদক্ষেপ করা হয়নি। সিবিআই আদালতে রিপোর্ট দিয়ে তদন্ত শেষ করেছিল, বলছেন নারায়ণ মণ্ডল।
  9. বৃহস্পতিবার সকালে সল্টলেকের এই ব্লকে বন্ধ ঘর থেকে এক দম্পতির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নাম সজল কুন্ডু ও রঞ্জনা কুন্ডু। প্রাথমিক ভাবে তাঁরা বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান।
  10. আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে যোগ্য প্রার্থীদের নথি যাচাইকরণ প্রক্রিয়া।
  11. কয়েক লক্ষ টাকা প্রতারণা, টাকা চাইতে গিয়ে পান প্রাণনাশের হুমকি, প্রাক্তন বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হুগলির ব্যবসায়ী।
  12. এক টেবিলে ভোজ সারছেন বিজেপির জেপি নাড্ডা ও আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা, জল্পনা বাড়ল রাজনৈতিক মহলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*